News71.com
 Bangladesh
 04 Aug 16, 07:47 PM
 405           
 0
 04 Aug 16, 07:47 PM

ভূঞাপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি ।।

ভূঞাপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি ।।

 

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আজ বন্যাদুর্গত অলোয়া ইউনিয়নের কাগমারি পাড়া, গোবিন্দাসি ইউনিয়নের খানুর বাড়ি, গাবসারা ইউনিয়নের চরবিহারি এবং অর্জুনা ইউনিয়নের ভরুয়া ও নলিন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি । এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামিলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি মো. আব্দুস সাত্তার, সংরক্ষিত নারী আসনের এমপি মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, জেলা যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ স্থানীয় আওয়ামিলীগের নেতৃবৃন্দ।

গোবিন্দাসির খানুর বাড়িতে সংক্ষিপ্ত পথসভায় ডা. দীপু মনি বলেন, "দেশের ১৬টি জেলা বন্যাকবলিত হয়েছে। টাঙ্গাইলের বন্যাকবলিত উপজেলার মধ্যে ভূঞাপুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বন্যাদূর্গত এলাকা পরিদর্শনে পাঠিয়েছেন। বাংলাদেশ আওয়ামিলীগ ও সরকার বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। একজন মানুষকেও না খেয়ে মরতে হবে না।"  তিনি বলেন, "বন্যাপরবর্তীতে পুনর্বাসন কার্যক্রমের আওতায় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন