
নিউজ ডেস্কঃ নীলফামারীতে ১ জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । এদের মধ্যে খালেদুল ইসলাম (৩৯) নামে ১ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ । খালেদুল উপজেলার খালিশাচাপানী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং ডিমলা বড়বাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে বলে জানান ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন। গ্রেপ্তার হওয়া ওই ২০ জনের বিরুদ্ধে নাশকতা, চুরি ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে বলে জেলা পুলিশ সূত্র জানায়।
এদিকে নীলফামারীর ডোমারে জঙ্গিবাদ বিরোধী গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা প্রশাসন। আজ সকাল সাড়ে ১১ টার দিকে ডোমার বাজার বাটার মোড় এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, গ্রাম পুলিশের অংশগ্রহনে গনমিছিলটি শহর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে বক্তৃতা দেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার. উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান, উপজেলা আওয়ামিলীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ডোমার সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন্নবী, জাসদ সভাপতি সামসুদ্দোহা প্রমূখ।