
নিউজ ডেস্কঃ জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড তদারকিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসির এক পরিপত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আজ এই নির্দেশ দেয়া হয় ।
পরিপত্রে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তদারকি সেলের সদস্যদের নাম ও পদবীসহ এ সংক্রান্ত অফিস আদেশের কপি ইউজিসিতে পাঠাতে বলা হয়েছে। একই সাথে সেলের গৃহীত কার্যক্রম সংক্রান্ত মাসিক প্রতিবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতেও বিশ্ববিদ্যালয়সমূহকে নির্দেশ দেয়া হয়েছে।