News71.com
 Bangladesh
 04 Aug 16, 08:41 PM
 423           
 0
 04 Aug 16, 08:41 PM

চলতি বছরের ডিসেম্বর মাসেই পদ্মাসেতু কাজের অগ্রগতির চোখে পড়বে ।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

চলতি বছরের ডিসেম্বর মাসেই পদ্মাসেতু কাজের অগ্রগতির চোখে পড়বে ।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর সুপার স্ট্রাকচার চীন থেকে আনা হয়েছে। ডিসেম্বর মাসে এগুলি বসানো শুরু হলে তখন পদ্মা সেতু কাজের অগ্রগতির দৃশ্যমান চোখে পড়বে। এখন পর্যন্ত পদ্মাসেতুর ২৪টি পাইলিং কাজ শেষসহ সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৩৭ শতাংশ ।

আজ বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাজারে স্থানীয় আওয়ামিলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বন্যা কবলিত ও ভাঙনে ক্ষতিগ্রস্ত ১হাজার মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ ও যুবলীগ যে-ই হোক মহাসড়কে মোটর সাইকেলে ২জনের বেশি আরোহন করলে ও হেলমেট ব্যবহার না করলে আইন অনুয়াযী ব্যবস্থা নেয়া হবে ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক হুইপ অধ্যাপক সাগুফতা ইয়াসমমিন এমিলি এমপি, আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, কেন্দ্রীয় আওয়ামিলীগের উপ-কমিটির সম্পাদক গোলাম সরোয়ার কবীর, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, লৌহজং উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সিকদার ।

সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বন্যা কবলিত ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের দীর্ঘ সময় বসিয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করে লৌহজং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদকে নির্দেশ দিয়ে বলেন, লঙরখানা বসিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন