News71.com
 Bangladesh
 04 Aug 16, 11:30 PM
 931           
 0
 04 Aug 16, 11:30 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আগামী ১৫ আগষ্ট ২০১৬ খ্রিঃ বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী “জাতীয় শোক দিবস”। বাঙালী জাতির সবচেয়ে বেদনাময় এ দিবসটি এবং ২১ আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলার ১২তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য খুলনা জেলা ছাত্রলীগ গৃহীত মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি সমুহ :
৫আগষ্ট : শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান। ৮ আগষ্ট : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান। ৯ আগষ্ট: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা। ১২ আগষ্ট: জাতির পিতার পলাতক খুনীদের দ্রুত ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন শেষে সকল উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ। ১৫ আগষ্ট : দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন, যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ। ১৭ আগষ্ট : সারা দেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা মিছিল। ২১ আগষ্ট : শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহন। ২৫ আগষ্ট : এ্যাড. মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকী পালন ও আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগদান। ২৬ আগষ্ট : ২১ আগষ্ট স্মরণে জেলায় আলোচনা সভা। ২৭ আগষ্ট : ২১ আগষ্ট স্মরণে থানাসমূহে আলোচনা সভা। ৩১ আগষ্ট : জাতির পিতা ও বঙ্গমাতা স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে ঢাকায় অনুষ্ঠানে যোগদান।
কেন্দ্রীয়ভাবে ঘোষিত উল্লেখিত কর্মসূচির আলোকে খুলনা জেলা ছাত্রলীগের অধীনস্থ উপজেলা ও কলেজ ইউনিট সমূহে কর্মসূচি গ্রহণ ও যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে ও খুলনা জেলাধীন উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এবং জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক-কে আলোচনা সভার তারিখ সভার পূর্বে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গৃহীত কর্মসূচি সমূহের স্থানীয় পত্রিকায় প্রকাশিত সচিত্র প্রতিবেদনসহ আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বরাবর প্রেরণের জন্য বলা হয়েছে। খবর বিজ্ঞপ্তি








 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন