News71.com
 Bangladesh
 05 Aug 16, 01:13 AM
 406           
 0
 05 Aug 16, 01:13 AM

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বোরহানউদ্দিনে মানববন্ধন ।।

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বোরহানউদ্দিনে মানববন্ধন ।।

নিউজ ডেস্কঃ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আজ সকালে মানববন্ধন ও র্যালী করেছে ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া টবগী ইয়াছিন পাড়া ইউপি মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন শেষে জঙ্গিবাদ বিরোধী একটি র্যালী স্থানীয় কুঞ্জেরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে বন্ধ হয়। মানববন্ধন ও র্যালী শেষে জঙ্গিবিরোধী আলোচনা সভায় বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রভাষক মাকসুদুর রহমান সিহাব, আমিনুল একরাম, মাহাবুবুর রহমান, বেলায়েত হোসেন, ছাত্রদের পক্ষে আরিফ হোসেন ও রাসেল ।

বক্তারা জানান, একটি গোষ্ঠী ইসলামের সম্মান ও সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একের পরে এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে বিদেশের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এ সময় তারা যে কোন সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলায় সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন