News71.com
 Bangladesh
 05 Aug 16, 01:14 AM
 415           
 0
 05 Aug 16, 01:14 AM

হাবিবুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ।।

হাবিবুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ।।

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামিলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মিয়া টুটুলের পিতা হাবিবুর রহমান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

আজ এক শোক বিবৃতিতে তিনি হাবিবুর রহমান মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান। হাবিবুর রহমান আজ সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন