
নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিসিক শিল্পনগরীর ইনশাল্লাহ অটো রাইস মিলের ডায়ারে ধান লোড দেয়ার সময় দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে পুলহাটের বিসিক এলাকার নূর আলমের ইনশাল্লাহ অটো রাইসমিলে এ ঘটনাটি ঘটে।
নিহত দিনাজপুর সদর উপজেলার ৯নং ইউনিয়নের জামালপুর গ্রামের মো. তৈমুল (৪০) ও আব্দুস সালামের (৩৬) বাড়ি। পুলহাটের ইনশাল্লাহ অটো রাইসমিলের ম্যানেজার বাবু জানান, গতকাল সন্ধ্যার আগে অটোমিলের ডায়ারে ধান লোড দেয়ার সময় দুর্ঘটনায় তৈমুল ও সালাম নামে ২জন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ২ শ্রমিকের মৃত্যু হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ তাদের মৃত্যু নিশ্চিত করেছেন। কোতয়ালি থানার এসআই আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।