News71.com
 Bangladesh
 05 Aug 16, 11:07 AM
 370           
 0
 05 Aug 16, 11:07 AM

আজ থেকে পবিত্র জিলকদ মাসের গণনা শুরু ।।

আজ থেকে পবিত্র জিলকদ মাসের গণনা শুরু ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আকাশে গতকাল ১৪৩৭ হিজরি সনের পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে । গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের উপ সচিব এ. কে. এম শহীদুল্লাহ।

সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাঃ) শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৭ হিজরি সনের পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবণ প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন