
নিউজ ডেস্কঃ আপত্তিকর কনটেন্ট প্রকাশ করার দায়ে দেশের ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বন্ধ করে দেওয়া ওবেসাইটগুলোর মধ্যে বেশির ভাগই বিএনপিপন্থী অনলাইন নিউজ পোর্টাল । তাদের বিরুদ্ধে সরকার সম্পর্কে মিথ্যা, বানোয়াট বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ করার অভিযোগ রয়েছে।
বন্ধ হয়ে যাওয়া সাইটের মধ্যে রয়েছে শীর্ষনিউজ, আমার দেশ, আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকালঅনলাইন, সারাবাংলা, পার্সটুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ ।
তবে সব ক’টি গেটওয়েতে এখনো বন্ধ না করার কারণে এসব পত্রিকায় কোথাও কোথাও দেখা যেতে পারে। শীর্ষনিউজের সম্পাদক একরামুল হক গণমাধ্যমে এক বিবৃতি দিয়ে ওয়েবসাইট বন্ধ হওয়ার কথা নিশ্চিত করেছেন। একই সঙ্গে সব গেটওয়েতে বন্ধ না হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। আপত্তিকর কনটেন্ট প্রকাশ করার দায়ে এসব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র ।