News71.com
 Bangladesh
 05 Aug 16, 05:28 PM
 376           
 0
 05 Aug 16, 05:28 PM

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যাংককে ২১ মিলিয়ন ডলার জরিমানা ।।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যাংককে ২১ মিলিয়ন ডলার জরিমানা ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল ব্যাংককে ২১ মিলিয়ন ডলার জরিমানা করেছে সে দেশের কেন্দ্রীয় ব্যাংক । এক বার্তা সংস্থা ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিকে উদ্ধৃত করে বলেছে এটিই তাদের সবচেয়ে বড় ধরনের জরিমানার ঘটনা। অন্যদিকে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) বলেছে তারা এক বছর সময়সীমার মধ্যেই জরিমানার টাকা পরিশোধ করবে।

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনার সাথে জড়িতরা রিজাল ব্যাংককেই চ্যানেল হিসেবে ব্যবহার করেছিলো। ওদিকে ম্যানিলায় অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল বলছে চুরি হওয়া অর্থের একটি অংশ ফেরত পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে তারা। যদিও ফিলিপিন্সের কর্মকর্তারা বলছেন বাংলাদেশকে নিয়মানুযায়ী প্রমাণ করতে হবে যে এ অর্থ তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন