News71.com
 Bangladesh
 05 Aug 16, 06:08 PM
 384           
 0
 05 Aug 16, 06:08 PM

চাঁপাইনবাবগঞ্জে জিহাদী বই ও ককটেলসহ ৬ শিবির কর্মী আটক।।

চাঁপাইনবাবগঞ্জে জিহাদী বই ও ককটেলসহ ৬ শিবির কর্মী আটক।।

 

নিউজ ডেস্কঃ একটি এনজিওতে নাশকতার পরিকল্পনার সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জিহাদী বই ও ককটেলসহ ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে স্থানীয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার (০৪ আগস্ট) দিনগত মধ্যরাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের করমজা গ্রামের মোশারফ হোসেনের ছেলে ৭নং ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারী মোবারক হোসেন মিতুল (১৯), আশরাফুল ইসলামের ছেলে রুহুল আমিন (২০) ও খেড়িপাড়া গ্রামের তোসিরুল ইসলামের ছেলে শিবিরের কসবা ইউনিয়ন সভাপতি আব্দুল ওয়াদুদ শিশির (২০)। এছাড়া নিয়ামতপুর উপজেলার মুন্দিখৈইর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইসাহাক আলী (২০), মুসলেম উদ্দিনের ছেলে ইউনিয়ন বাইতুল মালের সহ-সম্পাদক লতিফুর রহমান (১৯) ও ইসমাইল হোসেনের ছেলে ফয়সাল (১৯)।

নাচোল থানার অফিসার ইনচার্জ ফাসিরুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কসবা ইউনিয়নের বদ্ধাই চন্ডিপুর আলিম মাদ্রাসায় ৬ শিবির নেতাকর্মী গোপন বৈঠক করছে এখবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে জিহাদী বই, টাকা আদায়ের রশিদ বই, ইয়ানত আদায়ের রেজিষ্টার খাতা, লিফলেটসহ ৬টি ককটেল পাওয়া গেছে।

তিনি আরো জানান, আটককৃতরা মাদ্রাসার পাশে ১টি বেসরকারী উন্নয়ন সংস্থা সিএমইএস-এ নাশকতা ঘটানোর জন্য পরিকল্পনা করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন