News71.com
 Bangladesh
 06 Aug 16, 12:38 AM
 356           
 0
 06 Aug 16, 12:38 AM

সাতক্ষীরায় জ‌ঙ্গি সন্দেহে আটক ৫।।

সাতক্ষীরায় জ‌ঙ্গি সন্দেহে আটক ৫।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার আশাশু‌নি উপজেলায় জ‌ঙ্গি সন্দেহে পাঁচ জনকে আটক করে পু‌লিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল বিকেলে উপজেলার খাজরা ইউ‌নিয়‌নের ফ‌টিকখালি হা‌ফি‌জিয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার মেহেদী হাসান, খুলনার র‌ফিকুল ইসলাম, মেহেরপুরের মোশারফ হোসেন, শরীয়তপুরের না‌জির হোসেন ও আশাশু‌নি উপজেলার একসরা গ্রামের আ‌নিসুর রহমান।

আশাশু‌নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে জিহাদি লিফলেট ও ম্যাপ উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন