
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় সেনা কর্মকর্তার মাকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (রযাা ব)। হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে র্যা বের পক্ষ থেকে জানানো হয়।
আজ শনিবার (০৬ আগস্ট) র্যা ব সদর দপ্তর থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য জানা যায়। পরে মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ ব্রিফিং করবে র্যা ব। উল্লেখ্য, গত ৪ জুন উত্তরায় নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয় মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধাকে।