News71.com
 Bangladesh
 06 Aug 16, 10:50 AM
 359           
 0
 06 Aug 16, 10:50 AM

রাজবাড়ীতে ট্রলার ডুবে কমপক্ষে ৫ জন নিখোঁজ।।

রাজবাড়ীতে ট্রলার ডুবে কমপক্ষে ৫ জন নিখোঁজ।।

নিউজ ডেস্কঃ রাজবাড়ী কালুখালী উপজেলার পদ্মা নদীতে একটি যাত্রীবাহি ট্রলার ডুবিতে কমপক্ষে  ৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম পরিচয় পাওয়া যায়নি। উপজেলার রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়ার গতকাল শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়ীয়া থেকে ট্রলারটি ২০ জন যাত্রী নিয়ে সাদার চরে যাওয়া পথে প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় পুলিশ প্রশাসন ও জনগণ অংশ নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটি রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়া থেকে সাদার চর যাবার জন্য রওনা দিলে কিছুদূর যাবার পর প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা অনেকে সাঁতরে আশপাশে থাকা ডিঙ্গি নৌকায় উঠলেও এখন পর্যন্ত ৫ জন যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সংশ্লিষ্ট বিষয়ে কালুখালী থানা পুলিশের ওসি নূরে আলম ফকির জানান, স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। তাছাড়া খুলনা থেকে ডুবরি দলকে খবর দেওয়া হয়েছে উদ্ধার কাছে অংশ নেবার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন