News71.com
 Bangladesh
 06 Aug 16, 11:13 AM
 390           
 0
 06 Aug 16, 11:13 AM

ফেনীতে বন্ধ হলো পিস স্কুল ।।

ফেনীতে বন্ধ হলো পিস স্কুল ।।

 

নিউজ ডেস্কঃ ফেনীতে বন্ধ হয়ে গেছে পিস স্কুল। গতকাল বিকেলে স্কুল পরিচালনা পর্ষদ বৈঠক করে স্কুলটি বন্ধ ঘোষণা করে। এরপরই স্কুলটি বন্ধের বিজ্ঞপ্তি দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়। তবে প্রেসিডেন্সি স্কুল নামে এর কার্যক্রম ২-১দিনের মধ্যে চালু হতে পারে বলে এলাকার লোকজন আজ সন্ধ্যায় জানিয়েছেন।

ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার একটি দোতলা বাড়িতে এ স্কুলের কার্যক্রম চালানো হত। এর আগে শহরের শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কে এর কার্যক্রম ছিল। সম্প্রতি এটি কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় স্থানান্তরিত হয়। আজ সন্ধ্যায় ওই এলাকায় গিয়ে স্কুল সংশ্লিষ্ট  কাউকে পাওয়া যায়নি। এলাকার লোকজন জানান, গতকাল স্কুল কর্তৃপক্ষ বৈঠক করে স্কুলটি বন্ধ করে দেয় এবং এর বিজ্ঞপ্তি ফটকে ঝুলিয়ে দেয়।২ -১দিনের মধ্যে এটি প্রেসিডেন্সি স্কুল নামে চালুর প্রক্রিয়া চলছে বলেও জানায় এলাকাবাসী। প্রতিষ্ঠানটিতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হানিফের মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে বারবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামাল জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তাঁরা তাঁদের স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। সরকারের পরবর্তী  নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলটির শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, স্কুলের ক্যাম্পাসটি ফেনী শহরের জামায়াত-শিবির অধ্যুষিত এলাকায় রয়েছে। আরিফুল আমীন রিজভী নামের এক অভিভাবক জানান, "সরকার যদি মনে করে দেশের জন্য এ ধরনের প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ তবে, সরকার বন্ধ করতে পারে। কিন্তু এসব স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যও সরকারের বিকল্প ব্যবস্থা করা উচিত।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন