News71.com
 Bangladesh
 06 Aug 16, 11:24 AM
 373           
 0
 06 Aug 16, 11:24 AM

কক্সবাজারে বাল্যবিবাহে বাঁধা দেয়ায় পুলিশ-জনতা সংঘর্ষ।।

কক্সবাজারে বাল্যবিবাহে বাঁধা দেয়ায় পুলিশ-জনতা সংঘর্ষ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের রামু উপজেলায় বাল্যবিবাহে বাঁধা দেওয়ায় পুলিশ ও বরপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুজন পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জোয়ারিয়ানালা ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করলে বর আবুল কালাম (২৬) সহ বরপক্ষের লোকজন পালিয়ে যায়। তবে বাল্যবিয়ে পণ্ড করে কনে পক্ষকে অর্থদণ্ডদিয়েছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় লোকজন জানান, কক্সবাজার সদর উপজেলার ইসলামবাদ ইউনিয়নের দক্ষিণ টেকপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে আবুল কালাম আজাদের সাথে দশম শ্রেণির এক ছাত্রীর সাথে বিয়ে হচ্ছিল। বিয়ে চলাকালে অভিযোগের প্রেক্ষিতে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব পুলিশ ফোর্সসহ কমিউনিটি সেন্টারে অভিযান চালায়। এ সময় বরপক্ষের লোকজন উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী পুলিশ-জনতা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সেলিমা কাজী ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন