News71.com
 Bangladesh
 06 Aug 16, 11:27 AM
 364           
 0
 06 Aug 16, 11:27 AM

এবার চাঁপাইনবাবগঞ্জে কিশোরকে পিটিয়ে হত্যা।।

এবার চাঁপাইনবাবগঞ্জে কিশোরকে পিটিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত রাসেল উদ্দিন (১৬) কিরণগঞ্জ গ্রামের মফিজুল হকের ছেলে ও স্থানীয় একটি আম বাগানের পাহারাদার।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকালে পাঁচটার দিকে উপজেলার কিরনগঞ্জ গ্রামে রাসেল একই গ্রামের হালিমের বিরুদ্ধে বাগানের আম চুরির অভিযোগ তুলে। এ নিয়ে বাক্বিতণ্ডার এক পর্যায়ে রাসেলকে পিটিয়ে আহত করে হালিম। পরে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান বলেন, নিহতের  লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন