News71.com
 Bangladesh
 06 Aug 16, 12:26 PM
 402           
 0
 06 Aug 16, 12:26 PM

সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩২ আসামী  গ্রেফতার ।।

সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩২ আসামী  গ্রেফতার ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানান, অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকা থেকে ১৫, কলারোয়া থেকে ৪, তালায় ২, কালীগঞ্জ থেকে ৪, শ্যামনগরে ৩, আশাশুনি থেকে ২, দেবহাটায় এক ও পাটকেলঘাটা থেকে ১জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন