
নিউজ ডেস্কঃ পুকুর নিয়ে বিরোধের জের ধরে হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন যুবলীগের সভাপতি সুজনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালদার ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন একই গ্রামের মৃত সেলিম উদ্দিন সরদারের ছেলে।
নিহত ব্যক্তির চাচাতো ভাই গোলাম মোস্তফা মুকুল বলেন, একটি পুকুর নিয়ে একই বংশের কয়েকজন শরিকের সঙ্গে সুজনের পরিবারের বিরোধ ছিল। এ নিয়ে সকালে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন সুজনকে কুপিয়ে হত্যা করেন।