
নিউজ ডেস্ক: রাজধানীর খিলখেত থেকে ২ লক্ষ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গতকাল শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে খিলখেতের লোটাস কামাল টাওয়ারের সামনে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তখন এই সময় তাদের কাছে থাকা একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। এতে আটককৃত ব্যক্তিরা হলেন - সাইফুল ইসলাম ওরফে কামাল, মো. আলাউদ্দিন ও মো. ইব্রাহিম হাওলাদার। এই বিষয়ে পুলিশ বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছেন।