News71.com
 Bangladesh
 06 Aug 16, 06:57 PM
 355           
 0
 06 Aug 16, 06:57 PM

সিংড়ায় জোড়া খুনের ঘটনায় ৪ নারী গ্রেপ্তার

সিংড়ায় জোড়া খুনের ঘটনায় ৪ নারী গ্রেপ্তার

 

নিউজ ডেস্ক: নাটোরের সিংড়া উপজেলায় সাবেক ইউপি সদস্য ও তার ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪ জন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে সিংড়া ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এতে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামের আফাজ ফকিরের মেয়ে আসমা খাতুন (২৭), ইউনুস আলীর স্ত্রী রেনুকা বেগম (৩৮), সানোয়ারা বেগম (৩৫) ও ইয়াছিন আলীর স্ত্রী হালিমা বেগম (২০)।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, এই হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে সিংড়া ও তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৪ জন নারীকে গ্রেফতার করা হয়। এতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভোরে ডাহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোজাফফর হোসেন মোজা (৪০) ও তার ভাই হাসেম আলীকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মোজার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন