
নিউজ ডেস্ক: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার রাধাগঞ্জ থেকে অজ্ঞাত পরিচয় ১ জন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে পুলিশ ধারণা করছে, সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেছেন, আজ শনিবার দুপুরে তার মরাদেহ উদ্ধার করা হয়। আজ দুপুরে স্থানীয়রা রাধাগঞ্জ এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এতে করে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।