News71.com
 Bangladesh
 06 Aug 16, 06:59 PM
 350           
 0
 06 Aug 16, 06:59 PM

বিএনপি থেকে পদত্যাগ করলেন মোসাদ্দেক আলী ফালু

বিএনপি থেকে পদত্যাগ করলেন মোসাদ্দেক আলী ফালু

 

নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যানের পদপ্রাপ্তির সাড়ে ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করেছেন মোসাদ্দেক আলী ফালু। বিদায়ী কমিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবর লেখা এই পদত্যাগপত্রটি আজ শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।

পদত্যাগপত্রে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করায় খালেদা জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে ফালু লিখেছেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত ও শারীরিক কারণে আমার পক্ষে ওইপদে থাকা সম্ভব হচ্ছে না। তাই নতুন কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন