News71.com
 Bangladesh
 06 Aug 16, 07:02 PM
 400           
 0
 06 Aug 16, 07:02 PM

কুটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করতে ১০ আগস্ট থেকে গুলশানে নামছে ৩০টি এসি বাস ।। বন্ধ হচ্ছে অনুমোদন বিহীন রিক্সা...

কুটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করতে ১০ আগস্ট থেকে গুলশানে নামছে ৩০টি এসি বাস ।। বন্ধ হচ্ছে অনুমোদন বিহীন রিক্সা...

 

নিউজ ডেস্কঃ গুলশানের নিরাপত্তায় ৫০০ রিকশা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সীমিত করা হয়েছে প্রবেশ ও বহির্গমন পথ। আগামী ১০ই আগস্ট থেকে গুলশানের অভ্যন্তরে চলাচলের জন্য ৩০টি এসি বাস নামানো হবে। যেখানে ভাড়া হবে রিকশার চেয়েও কম, মাত্র ১৫ টাকা।

আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। আবাসিক এলাকার ভূমি ও ভবন ব্যবহার বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইইবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। এতে আনিসুল হক জানান, আমি টোটালি কনফিউজড।

কারণ আইন বলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে। অন্যদিকে অনেক ইনভেস্টমেন্ট। তাই ২টি বিষয়ই ভাবতে হচ্ছে। যদিও এসব রাজউক, সিটি করপোরেশনের সহায়তাতেই হয়েছে। কাজেই রাজউকের বেড়াও খেত খায়, আমার বেড়াও খায়। তিনি জানান, গুলশান হামলার আগে থেকেই উচ্ছেদ অভিযান চলছে।

তবে প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করবো এটা তাড়াহুড়ো করে করা যাবে না। কেননা, এতে ১ লাখ লোক বেকার হয়ে যাবে। তাই যারা প্রতিষ্ঠান গড়েছেন, তাদের বলবো আপনারা সিকিউরিটি নিশ্চিত করুন। মেয়র জানান, ইতিমধ্যে সব প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের প্রতিষ্ঠানের সামনে কোনো পার্কিং থাকতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন