News71.com
 Bangladesh
 06 Aug 16, 07:14 PM
 444           
 0
 06 Aug 16, 07:14 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২ দিনের ধর্মঘটের ডাক ।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২ দিনের ধর্মঘটের ডাক ।।

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় দোকান মালিক সমিতি । আগামী সোমবার ও মঙ্গলবার এ ধর্মঘট পালন করবে বিশ্ববিদ্যালয়ের ৩টি গেটের দোকান মালিকরা। আজ বিকাল সাড়ে ৩ টায় জাবি সাংবাদিক সমিতিতে এক সম্মেলনে এ কথা জানান বিশমাইল গেট দোকান মালিক সমিতির সভাপতি মো. আব্দুল খালেক।

লিখিত বক্তব্যে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে কোনো ধরনের আলোচনা ছাড়াই প্রত্যেকটি দোকানের ভাড়া, নাম পরিবর্তন ও ব্যবসা পরিবর্তনের ফি ৩ থেকে ৪ গুন বৃদ্ধি করেছে। পূর্বের ভাড়া ৩৭৫ টাকা হলেও বর্তমানে তা ১২৫০ টাকা করা হয়েছে। একই সঙ্গে ব্যবসা পরিবর্তনে ২৫ হাজার ও মালিকানা পরিবর্তনে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। এমন সিদ্ধান্ত বহাল থাকলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর এর প্রভাব পড়বে বলে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানান তিনি।

এ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রধান গেট দোকান মালিক সমিতির সভাপতি মো. আবুল বাশার, প্রান্তিক গেট দোকান মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন