News71.com
 Bangladesh
 06 Aug 16, 07:28 PM
 460           
 0
 06 Aug 16, 07:28 PM

বাগেরহাটে দুটি মন্দিরের প্রতিমা ভাংচুর

বাগেরহাটে দুটি মন্দিরের প্রতিমা ভাংচুর

 

নিউজ ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট ও কচুয়া উপজেলার ২টি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে ফকিরহাটের আট্টাকী শীতলা মায়ের মন্দিরের প্রতিমা ভাংচুর করে কিছু দৃর্বৃত্তরা। আবার অপরদিকে, রাতে কচুয়া উপজেলার মসনি সর্বজনিন মন্দিরের ৩টি প্রতিমা ভাংচুর করে গুড়িযে দিয়েছে দুর্বৃত্তরা।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, আজ শনিবার দুপুরে আট্টাকী শীতলা মন্দিরে ইট ছুঁড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর করেছে। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। দুর্বৃত্তদের চিহিৃত করে অটকের চেষ্টা চলছে।

আবার অপরদিকে রাতে কচুয়া উপজেলার মসনি সর্বজনিন মন্দিরের ৩টি প্রতিমা দুর্বৃত্তরা ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে। বাধাল ইউপির চেয়ারম্যান নকিব ফয়সাল ওহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িত দুর্বৃত্তদের আটকে পুলিশ অভিযানে নেমেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন