News71.com
 Bangladesh
 06 Aug 16, 08:30 PM
 391           
 0
 06 Aug 16, 08:30 PM

ঢাকায় আটক ৪৪ নেপালী যুবককে দেশে ফেরত পাঠানো হলো ।।

ঢাকায় আটক ৪৪ নেপালী যুবককে দেশে ফেরত পাঠানো হলো ।।

 

নিউজ ডেস্কঃ দালালের খপ্পরে পড়ে ঢাকায় এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবস্থান করার অপরাধে আটক ৪৪ নেপালী যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ তাদের বেনাপোল ইমিগ্রেশনে নিয়ে আসে ঢাকার পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা ।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এসবি শাখার ১জন কর্মকর্তা জানান, বাংলাদেশি ওয়ালী ওল্লাহ নামে এক ব্যক্তি এদের হোটেল-রেস্তোরাসহ বিভিন্ন কম্পানিতে ভাল বেতনে চাকরির কথা বলে ঢাকায় নিয়ে এসেছিল। তারপর তাদের মিরপুর ডিওএইচএসে এলাকার বিভিন্ন বাসায় রাখা হয়। গোয়েন্দা সংস্থা গোপন সংবাদ পেয়ে সেখান থেকে নেপালী ৪৪ নাগরিককে আটক করে। এদের প্রত্যেকের বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে ধারনা করা যায় ।

পরে তদন্ত করে দেখা যায়, তারা দালালদের খপ্পরে পড়ে চাকরির আশায় ঢাকায় আসে। তারা কোন জঙ্গী বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে ওই কর্মকর্তা জানান। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইকবাল মাহমুদ জানান, মেয়াদ শেষ হলে ভিসার মেয়াদ সংশ্লিষ্ট দূতাবাস থেকে না বাড়ালে প্রতিদিন ২০০ টাকা করে জরিমানা করার নিয়ম রয়েছে। নেপালী দূতাবাস নিয়মমাফিক জরিমানা দিয়ে তাদের ফেরত নিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন