
সুমন চন্দ্র,বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: গত ৫আগষ্ট শুক্রবার সকালে সেতাবগঞ্জ রেলওয়ে ঈদগাহ ময়দানে বোচাগঞ্জ রেলকলোনী অসহায় কল্যান সমিতির আয়োজনে ৮টি দলের অংশ গ্রহনে একদিনের ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপী খেলা শেষে বিকাল ৪টায় মেলাগাছি একাদশ বনাম রেল কলোনী পাড়া একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় মেলাগাছি একাদশ ৪ রানের ব্যবধানে রেলকলোনী পাড়া একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলার ফলাফল মেলাগাছি একাদশ ৬ওভারে ৯২ রান ও রেল কলোনী পাড়া একাদশ ৬ ওভারে ৮৮ রান।
খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোটেক মোঃ জুলফিকার হোসেন।বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শামসুল আলম ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্লাহ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ ফরিদ হোসেন। খেলা পরিচালনায় সহযোগিতা করেন, নয়ন, সুমন, সাদ্দাম, রানা মামুন প্রমুখ।