
দিনাজপুর সংবাদাতা: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের কালুপিড় বাজার সংলগ্ন ডহরা চাইল্ড ডেভলোপমেন্ট স্পনসার প্রোগাম (সিডিপিআর) প্রকল্পের শিক্ষক মোঃ সফিকুল ইসলামকে গত ৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টার দিকে একটি তুচ্ছ ঘটনায় প্রকল্পের পরিচালক ও পেগ কমিটির সভাপতি নিখিল সিংহ, সদস্য যাজক বলহরি, প্রকল্পের ক্লিনার জনার্ধন মিলে মারপিট করে গুরুত্বর আহত করার ঘটনায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়।
এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা অফিস ঘেরাও করে প্রকল্পের পরিচালক নিখিল সিংহ, সদস্য যাজক বলহরি ও ক্লিনার জনার্ধনকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ, ১নং নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা সেখানে ছুটে যান। অবশেষে পরিস্থিতি শান্ত হলে দীর্ঘ ৫ ঘন্টা পর বোচাগঞ্জ থানা পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বোচাগঞ্জ থানায় নিয়ে আসেন।
উক্ত প্রকল্পের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত ম্যানাজার রুহিদাস দেবশর্মা সহ এলাকাবাসী জানান, প্রকল্পের পরিচালক নিখিল সিংহ দীর্ঘদিন ধরে একের পর এক অন্যায়, অবিচার, অনিয়ম ও দূর্নীতি করে আসলেও তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি। তিনি কারনে অকারনে এলাকার গন্যমান্য ব্যক্তিদের অফিসে ডেকে এনে অযথা হয়রানী করতেন। শিক্ষক সফিকুল ইসলামকে মারপিটের ঘটনাটি তিনি ম্যানাজারকে না জানিয়ে নিজেই আইন হাতে তুলে নিয়েছেন বলে অনেকেই মন্তব্য করেছেন। এলাকাবাসী প্রকল্প পরিচালক নিখিল সিংহের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।