News71.com
 Bangladesh
 06 Aug 16, 11:33 PM
 359           
 0
 06 Aug 16, 11:33 PM

সাতক্ষীরার কলারোয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবক আটক ।।

সাতক্ষীরার কলারোয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবক আটক ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। আজ রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া উপজেলার কাজীরহাট বাজার থেকে তাকে আটক করা হয় ।

আটক মনিরুল ইসলাম একই উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু সালেহ মো. মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইতালির তৈরি একটি অত্যাধুনিক পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি মাদক মামলার পলাতক আসামি ।

স্থানীয় কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোর্শেদ অভিযোগ করেছেন তার পক্ষের জলিলুর রহমান নামের একজনকে হত্যা করার জন্য তার নির্বাচনী প্রতিপক্ষ গোলাম ফারুক অভি অস্ত্রসহ আটক মনিরুলসহ কয়েকজন দুসকৃতিকে ভাডা করেন। পুলিশের সময়েচিত পদক্ষেপের কারনে বড় ধরনের দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে এই ঘটনার পর থেকে ফারুক হোসেন অভি গা ঢাকা দিয়েছেন বলে জানাগেছে । গতরাতেই তিনি গোপনে কলারোয়া থেকে ঢাকার পথে পাড়ি জমিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন