News71.com
 Bangladesh
 06 Aug 16, 11:39 PM
 364           
 0
 06 Aug 16, 11:39 PM

গুলশানে জঙ্গি হামলায় নিহত এসি রবিউল ইসলাম স্মরণে জাবিতে দোয়া ও মিলাদ মাহফিল

গুলশানে জঙ্গি হামলায় নিহত এসি রবিউল ইসলাম স্মরণে জাবিতে দোয়া ও মিলাদ মাহফিল

জাবি প্রতিনিধি: গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত এসি রবিউল করিম স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের মসজিদে হলটির প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা এ দোয়ার আয়োজন করে।

রবিউল করিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩০ তম আবর্তনের প্রাক্তণ শিক্ষার্থী। ছাত্র থাকাকালীন অবস্থায় তিনি আল-বেরুনী হলের ৪১৯ নম্বর কক্ষে থাকতেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- আল-বেরুনী হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম জসীম উদ্দীন, আবাসিক শিক্ষক আলী আকবর, আশরাফুল আলম, মঈনুল হাসনাত প্রমুখ। এসময় গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার নিন্দা জানিয়ে ওই দুই হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন