News71.com
 Bangladesh
 06 Aug 16, 11:47 PM
 371           
 0
 06 Aug 16, 11:47 PM

'বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস জঙ্গিবাদের স্থান নেই' ।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম

'বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস জঙ্গিবাদের স্থান নেই' ।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস জঙ্গিবাদের কোন স্থান হবে না। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে যারা পরিকল্পিতভাবে দেশে গুপ্তহত্যা ও জঙ্গি হামলা চালাচ্ছে বাংলার জনগনকে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে। বাংলাদেশে কোন আইএস নেই একাত্তরের পরাজিত ঘাতকদের লালনকারীরা এর নাম ব্যবহার করে জঙ্গি তৎপরতায় লিপ্ত হয়েছে।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০শয্য বিশিষ্ট সম্প্রসারিত ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকারের নিরলস চেষ্টায় দেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের প্রবৃদ্ধি বেড়েছে, শিক্ষা স্বাস্থ্য ও কৃষিসহ খাদ্য উৎপাদন বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিক স্থাপন করে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। এসব উন্নয়ন দেখে বিরোধী শক্তিরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেবার ষড়যন্ত্র করছে।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডা: শেখ মনজুরুল ইসলাম, পুলিশ সুপার মেরাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসূফ সূর্য্য, এ্যাড: আব্দুর রহমান প্রমুখ। এর আগে তিনি বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় দিনভর বন্যা ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন