News71.com
 Bangladesh
 06 Aug 16, 11:48 PM
 372           
 0
 06 Aug 16, 11:48 PM

পাকিস্তানি দোসরদের প্রতিহত করার শপথ নিতে হবে ।। শিল্পমন্ত্রী আমু

পাকিস্তানি দোসরদের প্রতিহত করার শপথ নিতে হবে ।। শিল্পমন্ত্রী আমু

নিউজ ডেস্ক: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে পাকিস্তানি দোসরদের প্রতিহত করে সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে।' তিনি আজ শনিবার ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ-আলমের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পণির, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্স সভাপতি মাহাবুব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করা হয়েছে। তাই জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে পাকিস্তানি দোসরদের প্রতিহত করার শপথ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করার অঙ্গিকার করতে হবে।'

তখন এই সময়ে আমির হোসেন আমু বলেন, 'বাংলাদেশ প্রাকৃতিক বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলা করে অর্থনৈতিকভাবে অগ্রগতি ও সমৃদ্ধশালী দেশে পরিণত হচ্ছে। পায়রা সমুদ্র বন্দর চালু হয়েছে এবং পদ্মাসেতু নির্মিত হলে মংলা বন্দর আরও গতিশীল হবে। এর ফলে আগামীতে দক্ষিণাঞ্চল শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ পূর্ব এশিয়ার একাটি অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।'

সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন