News71.com
 Bangladesh
 07 Aug 16, 12:13 PM
 336           
 0
 07 Aug 16, 12:13 PM

রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১।।

রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১।।

নিউজ ডেস্কঃ রাজশাহীর বাগমারায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার (৭ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঝিকরা ইউনিয়নের জোড়াপুকুর আশ্রয়ণ প্রকল্পের পাশে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুঠিয়া সার্কেলের এএসপি আসলাম আহমেদ বলেন, পুলিশ রাতে ওই এলাকায় টহল দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও গুলি চালালে অজ্ঞাত ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন