
নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন যুবক (২৫) নিহত হয়েছেন। কিন্তু নিহত ওই যুবকের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, আজ রবিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে করে ওই ঘটনাস্থলেই নাটোরগামী ট্রাকে থাকা যুবক মারা যায়। এতে ধারণা করা হচ্ছে, নিহত যুবক ট্রাকের হেলপার। দুর্ঘটনার পরপরই আহত আহতরাসহ দুই ট্রাকের চালক পালিয়ে যায়। লাশ থানা হেফাজতে রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে।