
নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ কার্টন সিগারেট উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এক যাত্রীর আনা বিস্কুটের টিনের ভেতর থেকে এগুলো পাওয়া যায়। সিগারেটগুলো অবৈধভাবে আমদানি করেন তিনি। আজ রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসরীন বলেন, সাজ্জাদ হোসেন নামে একজন যাত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের (বিজি-০৮৭) ফ্লাইটে ভোর ৫টায় ঢাকায় আসেন। পরে ওই যাত্রীর কাছে থাকা লাগেজ থেকে বিস্কুটের কৌটায় ৫০ কার্টন সিগারেট ও ৫ কেজি গুঁড়া দুধ পাওয়া যায়। পরে সিগারেটগুলো জব্দ করা হয়।