News71.com
 Bangladesh
 07 Aug 16, 01:23 PM
 394           
 0
 07 Aug 16, 01:23 PM

মাধবপুরে ৫ লক্ষ টাকার গাঁজা উদ্ধার  

মাধবপুরে ৫ লক্ষ টাকার গাঁজা উদ্ধার   

নিউজ ডেস্ক: মাধবপুরের মিঠাপুকুর গ্রাম থেকে পাঁচ লক্ষ টাকার ১৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। আজ রবিবার সকালে এই গাঁজা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মনতলা কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে বিজিবির জোয়ানরা মিঠাপুকুর এলাকায় অভিযান চালায়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায়। 

উদ্ধারকৃত গাঁজার মূল্য ৫ লক্ষ টাকা হবে বলে কোম্পানি কমান্ডার বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন