
নিউজ ডেস্ক: দিনাজপুরে ১জন শিশু গৃহকর্মীকে গরম জল ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। মেয়েটির নাম জুঁই(১২)। এতে অভিযুক্তরা হলেন, দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার গৃহকর্তা আলমগীর আলম ও তার স্ত্রী কুদরত-উন নাহার। তাদের ভাড়া বাড়িতে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে জুঁই মারা যায়।
জানা গেছে, পরে গৃহকর্মীর পরিবারকে ম্যানেজ করে গোপনে লাশের দাফন করা হয়েছে বলে। জুঁই পঞ্চগড় জেলার বোদা উপজেলার কুড়ালিপাড়া এলাকার জয়নাল আবেদীন জালালের মেয়ে। অভিযুক্ত গৃহকর্তা আলমগীর আলম অ্যাডরুক ওষুধ কোম্পানির দিনাজপুরের বিক্রয় প্রতিনিধি।
এই অভিযোগে জানা গেছে, গত ২৮ জুলাই ওই দম্পতি গৃহকর্মীর শরীরে গরম জল ঢেলে দেয়। এতে করে শিশুর বুক থেকে পা পর্যন্ত ঝলসে যায়। অবস্থা বেগতিক দেখে বাড়িতে রেখে গোপনে চিকিৎসার চেষ্টা চালান তারা। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার অভাবে গত ৪ আগস্ট জুঁই মারা যায়।