News71.com
 Bangladesh
 07 Aug 16, 11:31 PM
 397           
 0
 07 Aug 16, 11:31 PM

বেরোবিতে ব্রুডার বিতর্ক পরিক্রমা অনুষ্ঠিত

বেরোবিতে ব্রুডার বিতর্ক পরিক্রমা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি: চতুর্থ বারের মত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করল বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা)। নতুন কমিটির নির্বাচিত সভাপতি শিখা রায় ও সাধারণ সম্পাদক উজ্জ্বল অধিকারী। বিতর্ক পরিক্রমা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে ৪ অগাস্ট ২০১৬ এই কমিটি ঘোষণা করা হয়। বিতর্ক পরিক্রমা ২০১৬ এর প্রথম দিনে উদ্বোধনী আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা রক্তিম মিলনের উপস্থাপনা ও সঞ্চালনায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান, সম্মানিত সদস্য ছন্দা সরকার ও বর্তমান কমিটির সভাপতি শিখা রায়।

কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি হুমায়রা সিফাত। ব্রুডার গঠনতন্ত্র অনুসারে তিনি নির্বাচনী কমিটির প্রধান ছিলেন। বিতর্ক পরিক্রমার প্রথম দিনে রম্য বিতর্ক ও বিতর্ক কর্মশালা ছিল। কর্মশালা পরিচালনা করেন আজহারুল ইসলাম। এই আয়োজনের দ্বিতীয় ও তৃতীয় দিনে ৫ ও ৬ অগাস্ট ২০১৬ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর একুশটি বিভাগের অংশগ্রহণে ফেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে স্কুল পার্লামেন্টারি ডিবেট আয়োজিত হয়।

স্কুল পার্লামেন্টারি ডিবেটে চ্যাম্পিয়ন হয় কে ইউ পি পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, লালমনির হাট। রানার আপ হয় রংপুর জিলা স্কুল, রংপুর। স্কুল পার্লামেন্টারি ডিবেটে বেস্ট স্পিকার অব দ্য টুনার্মেন্ট নির্বাচিত চ্যাম্পিয়ন দলের হয় আলীরাজ আনছারি। ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় ডিবেটারস হাউজ অব পলিটিক্যাল সায়েন্স এর নো দাই সেলফ টিম। রানার আপ হয় ডিবেটারস হাউজ অব পলিটিক্যাল সায়েন্স এর অদম্য টিম। বেস্ট স্পিকার অব দ্য টুনার্মেন্ট নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের সাদিয়া সুলতানা। এই আয়োজনের শেষ দিনে সংগঠনের পক্ষ থেকে ছন্দা সরকার ও হুমায়রা সিফাতকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রুডার মডারেটর টিচার ড. রিষিণ পরিমল, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী রেজোয়ান হোসেন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান শেখ মাজেদুল হক। এই আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৮ অগাস্ট ২০১৬ ব্রুডার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। এ প্রসঙ্গে রক্তিম মিলন জানিয়েছেন, একটি সাংস্কৃতিক চেতনা বিনির্মানের মধ্য দিয়ে তাঁরা তারুণ্যকে দেশপ্রেমে উজ্জীবিত করতে চান। এই চেতনার মধ্য দিয়ে তাঁরা জঙ্গিবাদ, মৌলবাদ রুখতে চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন