News71.com
 Bangladesh
 07 Aug 16, 11:36 PM
 382           
 0
 07 Aug 16, 11:36 PM

বোচাগঞ্জে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

বোচাগঞ্জে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

সুমন চন্দ্র,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আজ রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করার লক্ষে জাতীয় মহিলা সংস্থা বোচাগঞ্জ দিনাজপুরের আয়োজনে উপজেলা রোডে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ করা হয়।সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ হনুফা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে বাংলাদেশকে একটি ব্যার্থ রাষ্ট্র বানানোর জন্য স্বাধীনতার পরাজিত শক্তিরা এদেশে একের পর এক জঙ্গি হামলা চালিয়ে দেশের মানুষকে নির্মমভাবে হত্যার পাশাপাশি দেশে আতংক সৃষ্টির পায়তারা করছে।বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যায়ের কাছে কখনও মাথানত করেনি তার উত্তর সুরী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও অন্যায়ের কাছে কখনও মাথানত করবেনা। বক্তারা বলেন জঙ্গি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনে জাতীয় মহিলা সংস্থার নেতৃবৃন্দরা অগ্রণী ভুমিকা পালন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন