News71.com
 Bangladesh
 08 Aug 16, 12:53 AM
 1910           
 1
 08 Aug 16, 12:53 AM

খুলনার ডুমুরিয়াত কেন্দ্রীয় আওয়ামিলীগের নির্দেশনা উপেক্ষিত ।। শোকের মাসে প্রতিমন্ত্রীর সংবর্ধনা নিয়ে দলে ক্ষোভ...

খুলনার ডুমুরিয়াত কেন্দ্রীয় আওয়ামিলীগের নির্দেশনা উপেক্ষিত ।। শোকের মাসে প্রতিমন্ত্রীর সংবর্ধনা নিয়ে দলে ক্ষোভ...

নিউজ ডেস্ক : শোকাবহ আগষ্ট । ১৯৭৫ সালের এই মাসেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন । আওয়ামিলীগ সহ বিভিন্ন সংগঠন এই শোকের মাসে কোন প্রকার সংবর্ধনা ও আনন্দ উৎসব পালন করে না: তার উপর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হানার পর গোটা দেশে জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে । তাই আওয়ামিলীগের নেতৃত্বাধীন জোট সারাদেশে জঙ্গীবিরোধী কর্মসুচী হাতে নিয়েছে । কিন্তু স্থানীয় উপজেলা আওয়ামিলীগ সভাপতি মৎস্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ দলের এই নির্দেশনার পরোয়া না করেই একদিকে যেমন সংবর্ধনা নিয়েছেন তেমনি অপরদিকে গত ১৮ দিন অতিবাহিত হলেও খুলনার ডুমুরিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামিলীগ ১৮ দলীয় কেন্দ্রীয় কমিটির সিদ্ধাকে কোন গুরুত্ব না দেয়ায় তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ।

উল্লেখ্য বাংলাদেশ আওয়ামিলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি’র সাক্ষরিত গত ৮ জুলাই এক চিঠিতে জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি’র নির্দেশে তার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় ১৪ দলের মুখপত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মাদ নাছিম এমপি’র সভপতিত্বে সন্ত্রাস বিরোধী ১৪ দলের সমন্বয় এক জরুরী বৈঠাক অনুষ্ঠিত হয়।

ওই সভার সিদ্ধান্ত মতে বলা হয়, দেশে সন্ত্রাস, নৈরাজ্য, ও জঙ্গিবাদ তৎপরতাদের বিরুদ্ধে জনগনকে সচেতনের লক্ষে কার্যকরী পদক্ষেপের নির্দেশ দেয়া হয়। সারা দেশের ন্যায় ডুমুরিয়া উপজেলায়ও ২১ জুলাইয়ের মধ্যে সারাদেশের ন্যায় ডুমুরিয়া উপজেলায় স্থানীয় পর্যায় ১৪ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশী মুক্তিযুদ্ধের সকল অম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, সুশিল সমাজ, বুদ্ধিজীবি, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজবিী, সাংস্কৃতিককর্মী শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে ব্যাপক ভাবে সামিল এবং তাদের সমম্বনয়ে কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়। অথচ ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নির্ধারিত সময় অতিবাহিত হয়ে ১৮ দিন পার হলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনাকে তোয়াক্ক করা হয়নি।

এ ঘটনায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরউদ্দিন আল মাসুদ ক্ষোব প্রকাশ করে বলেন, এ বিষয় আমাদের উপজেলা আওয়মী লীগের সভাপতি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্র এই শোকের মাসে গণ সংবর্ধনা নিয়ে ব্যস্ত। ফলে তার কোন সহযোগীতা না পেয়ে, অবশেষে নিজের ইচ্ছায় ইতোমধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনকে চিঠি দিয়ে কমিটি গঠনের লক্ষে সকল কার্যক্রম শুরু করা হয়েছে। তবে ডুমুরিয়ায় তৃণমূলের নেতাকর্মীরা দ্ধুদ্ধ ডুমুরিয়ার আওয়ামিলীগ নেতৃবৃন্দ তথা মন্ত্রীর এমন আচরনে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন