News71.com
 Bangladesh
 08 Aug 16, 01:38 AM
 433           
 0
 08 Aug 16, 01:38 AM

গোবিন্দগঞ্জে পুলিশের ক্যাম্পে আকস্মিক হামলা।।

গোবিন্দগঞ্জে পুলিশের ক্যাম্পে আকস্মিক হামলা।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পুলিশ ক্যাম্পে আকস্মিক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার (০৭ আগস্ট) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির কয়েক নেতার নেতৃত্বে ৪/৫শ মানুষ তীর-ধনুক, বল্লম, হাঁসুয়া ও লাঠিসোটা নিয়ে খামারে স্থাপিত পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এ সময় তারা ক্যাম্পের চেয়ার-টেবিল, দরজা-জানালা ভাঙচুর ও কিছু মালামাল লুট করে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির এক প্রতিনিধি জানান, তাদের মিছিল থেকে দুইজনকে আটক করায় তারা বিক্ষোভ করেছেন। এতে পুলিশ আটকদের ছেড়ে দিতে বাধ্য হয়।

অপরদিকে, গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন