
নিউজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী-মহিষাহাটি সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি পাকাকরণের দাবিতে আহ রবিবার মানববন্ধন ও রাস্তায় ধানের চারা রোপন করে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করে। উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি স্কুল, মাদরাসার ছাত্রছাত্রীসহ সহস্রাধিক গ্রামবাসী এই প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উজ্জ্বল মিয়া, আজহারুল করিম, শিক্ষক আতিকুল্লাহ, হাবিবুল্লাহ মিয়া, নুর নবী আকন্দ, আবু সালেহ, অলি উল্লাহ, ওমর ফারুক, আব্দুল মোতালেব, আলমগীর হোসেন, একলাছ উদ্দিন, সোহেল মিয়া, আব্দুল মতিন, জুয়েল মিয়া, ইদ্রিছ আলী প্রমুখ।