News71.com
 Bangladesh
 08 Aug 16, 10:52 AM
 384           
 0
 08 Aug 16, 10:52 AM

যুমনা নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার...

যুমনা নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার...

নিউজ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজ ছাত্র রনি হোসাইনের (২০) লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যায় সে। ডুবুরিরা খোঁজ করার এক পর্যায়ে আজ দুপুরে স্থানীয় দিঘলকান্দি এলাকায় নদীর তীর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বগুড়া শহরের মালগ্রাম এলাকার বাসিন্দা রনি তার কয়েক বন্ধুকে নিয়ে সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধের কাছে নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতের তোড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন, পুলিশ ছাড়াও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার সন্ধানে নদীতে দীর্ঘ সময় তল্লাশি চালায়। আজ দুপুরে দিঘলকান্দী এলাকায় রনির লাশ ভেসে ওঠে। পরে নদীর তীর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন