News71.com
 Bangladesh
 08 Aug 16, 10:56 AM
 472           
 0
 08 Aug 16, 10:56 AM

শ্রীমঙ্গলে পৃথক ২টি স্থানে অভিযান চালিয়ে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ ।।

শ্রীমঙ্গলে পৃথক ২টি স্থানে অভিযান চালিয়ে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ ।।

 

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কুলাউয়া উপজেলার পৃথক ২টি স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪৬)।

গতকাল বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার রাতে কুলাউয়া উপজেলার পৃথিমপাশা এলাকা অভিযান চালিয়ে ৩৩৩.২১ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়। তাছাড়াও ওইদিন রাতে শ্রীমঙ্গল উপজেলার আসলামপুঞ্জি এলাকা থেকে ২১ ঘনফুট চামকাঠাল কাঠ জব্দ করা হয়েছে।

বিজিবি-৪৬ এর অধিনায়ক মো. আখতার ইকবাল এএফডব্লিউসি, পিএসসি জানান, ২টি অভিযানে প্রায় ৬ লাখ টাকার কাঠ জব্দ করা হয়েছে। কাঠগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন