News71.com
 Bangladesh
 08 Aug 16, 11:14 AM
 377           
 0
 08 Aug 16, 11:14 AM

ঠাকুরগাঁয়ে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার।।

ঠাকুরগাঁয়ে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে আবু তালেব (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে সদর উপজেলার ফকদনপুর এলাকার ঠাকুরগাঁও-ভাওলার হাট পাকা রাস্তার পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু তালেব (৩৫) শিবগঞ্জ বাজারের আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর এলাকার ঠাকুরগাঁও-ভাওলার হাট নেকমরদ পাকা রাস্তার পাশের পুকুরে ভোরে এলাকাবাসী মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সইদুল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন