News71.com
 Bangladesh
 08 Aug 16, 11:17 AM
 366           
 0
 08 Aug 16, 11:17 AM

ঈশ্বরগঞ্জে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ।। কেন্দুয়ার পৌর মেয়র সহ আহত ৭

ঈশ্বরগঞ্জে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ।। কেন্দুয়ার পৌর মেয়র সহ আহত ৭

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জহিরুল (২০) নামে এক যুবক ও সিএনজির চালক রবিকুল ইসলাম(৩৫) নামে ২ জন নিহত হয়েছেন । আজ বিকেলে দুর্ঘটনায় আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিসাধীন অবস্থায় সন্ধ্যায় ২জনের মৃত্যু হয়।

ওই দূর্ঘটনায় আহত হয়েছেন কেন্দুয়ার পৌর মেয়র সহ আরো ৭ জন। স্থানীয় সুত্র ফায়ার সার্ভিস সুত্র জানায় ঈশ্বরগঞ্জ পৌরসভার কাছে রহমতগঞ্জ নামক স্থানে গতকাল বিকেলে ময়মনসিংহ গামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে কিশোরগঞ্জ গামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় ।

এ সময় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিএনজির চালক ঈশ্বরগঞ্জ কাঁকনহাটি গ্রামের রবিকুল ইসলাম, আরিফ মিয়া,সাখাওয়াত হোসেন, দত্তপাড়া গ্রামের কলেজ ছাত্র জহিরুল ইসলাম, চুন্নু মিয়া, ও কাঞ্চন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

অন্যদিকে মাইক্রোবাস যাত্রী কেন্দুয়া পৌর সভার বর্তমান মেয়র আদাসুল হক ভুঁইয়া,একই এলাকার টুটন ও মাইক্রোবাস চালক সিরাজকে ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঁকন হাটি গ্রামের সিএনজি চালক রবিকুল ইসলাম ও দত্তপাড়া গ্রামের কলেজ ছাত্র জহিরুল ইসলাম খান সন্ধ্যায় মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান ২জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কবলিত সিএনজি ও মাইক্রোবাসকে থানায় নেওয়া হয়। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন