News71.com
 Bangladesh
 08 Aug 16, 07:42 PM
 370           
 0
 08 Aug 16, 07:42 PM

পাকিস্তানে হাসপাতালে বোমা হামলা, নিহত ৫৩....

পাকিস্তানে হাসপাতালে বোমা হামলা, নিহত ৫৩....

 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় একটি বেসামরিক হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। এই বোমা হামলার ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক-আইনজীবীসহ আরও ৩০ জন।

জানা গেছে, এই বিস্ফোরণের আগে আজ সোমবার সকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনওয়ার কাসি নিহত হন। এরপর হাসপাতালে বিলালের মৃতদেহ দেখতে আইনজীবীরা উপস্থিত হওয়ার পরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। বিস্ফোরণের পর বেশ কিছু গুলির শব্দ শোনা গেছে।

বিস্ফোরণের আগে সংবাদ সংগ্রহের কাজে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা হাসপাতালে অবস্থান করছিলেন। হামলায় ডনের এক ফটো সাংবাদিক আহত হয়। এছাড়া পাকিস্তানের 'আজ' টিভির ক্যামেরাম্যান শাহজাদ খান নিহত হন। এই বিস্ফোরণের পর পুলিশ হাসপাতালটির চারপাশ ঘিরে রেখেছে। কোয়েটা জুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই ঘটনায় আহতদের এসব হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

হাসপাতালে নিরাপত্তা ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে দাবি করে সরফরাজ বুগতি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার তদন্ত তদারকি করছি। প্রাথামিকভাবে ধারণা করা হচ্ছে, কোন একজন আত্মঘাতী বোমাবহনকারী এই হামলা চালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন