
নিউজ ডেস্কঃ বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করছে বিজিবি সদস্যরা । আটককৃতরা হলেন- খুলনার সোনাডাঙ্গা এলাকার আবু হানিফ (৩৫), মোহাম্মদ নয়ন (২৫) ও হারুন (৩০) এবং গোপালগঞ্জ জেলার প্রদীপ কুমার (৩০), প্রতিভা (৩০), পুস্পরানী (২৬) ও শিশু আশা (৭)।
এ ব্যাপারে ২৬ বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার আব্দুলাল্লহিল ওয়াফি জানান, গতকাল রাতে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ১ শিশুসহ ৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বোনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।